1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুষ্টিয়ায় ইউসিবি স্বাধীন ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৯.৩০ পিএম
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ফ্রিল্যান্সারদের বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে কুষ্টিয়ায় একটি ফ্রিল্যান্সার সামিটের আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিতে এই সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) চেয়ারম্যান ড. তানজিবা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবি ও উপায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কুষ্টিয়া অঞ্চলের প্রায় ২২০জনেরও বেশি ফ্রিল্যান্সার এই মিটআপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তারা তাদের কষ্টার্জিত অর্থ দেশে নিয়ে আসতে যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলো তুলে ধরেন। বক্তারা সেসব সমস্যার সম্ভাব্য সমাধানের ওপর আলোকপাত করেন।

রেমিট্যান্স আয় প্রাপ্তির প্রক্রিয়াকে আরও নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত করতে ইউসিবি এর স্বাধীন অ্যাকাউন্ট চালু করেছে। এই অ্যাকাউন্টটি বিশেষত ফ্রিল্যান্সারদের প্রয়োজন বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। ফ্রিল্যান্সাররা সহজেই ইউসিবি স্বাধীন অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় (ফরেন কারেন্সি) তাদের উপার্জন গ্রহণ করতে এবং পরবর্তীতে ঝামেলাবিহীনভাবে টাকায় মুদ্রা বিনিময় (কনভার্ট) করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com