1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

কেরানীগঞ্জে মলম পার্টির ১৭ সদস্য গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ২৯৬ Time View

আন্তঃজেলা অজ্ঞান পার্টি চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কবির হোসেন (৪০), জামান (৩২), রুবেল (৩০), আলমগীর (৩৮), ইরফান (৪৫), মোকসেদ (৪৫), ইউনুস (৪৫), নেসার আলী( ৪৫), বোরহান (৪০), হাসান (৩৮), সাব্বির শেখ (২৬), আজিজুল (৪০), সুমন (২৪), লিটন (৪৮), সাদ্দাম (৩০), তোফাজ্জল (৪৫) এবং মোহন চন্দ্র (৩৬)।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের মূল পেশাই চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই করা। তারা প্রথমে যাত্রী বেসে অটোরিকশা ভাড়া নেন। গন্তব্যে পৌঁছানোর আগেই  চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। 

তিনি আরও বলেন, কেরাণীগঞ্জের হাসনাবাদ থেকে বসুন্ধরা যাওয়ার জন্য আশিকুর রহমানের অটোরিকশা ভাড়া করেন। মাঝ পথে হোয়াইট হাউজ এলাকার প্রতিবন্ধী স্কুলের সামনে অজ্ঞান পার্টির সদস্যরা গাড়ি থামাতে বলে এবং অটোরিকশা চালক আশিককে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে থাকে। এসময় অজ্ঞানপার্টির এক সদস্য এসে নাকের কাছে রুমাল ঝাড়া দিলে আশিকুর অল্প সময়ের মধ্যে অচেতন হয়ে যান। পরে তার অটোরিকশা ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় আশিকুর রহমান বাদী হয়ে নাম না জানা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কেরাণীগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় চালককে অজ্ঞান করে অটোরিকশা  ছিনতাই করে আসছিল। 

পুলিশ সুপার বলেন, আসামিদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com