1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ভৈরবে ডাক্তারের ভুল তথ্যে গর্ভাবস্তায় নবজাতকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১০.২৯ পিএম
  • ৩২৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভুল তথ্যের চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায়  মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার (২২ মার্চ) সকালে ভৈরব পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  জানান, প্রসূতি নারী প্রমি খানম গর্ভবতি হওয়ার পর থেকেই আবেদীন হাসাপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। ১৩ মার্চ বুধবার আল্ট্রাসনোগ্রাম করেন ডা. আমিন উদ্দিন আহম্মেদ। রিপোর্ট দেখে হাসপাতালের চিকিৎসক ডা. ওম্মুল খায়ের রোগীর স্বজনদেরকে জানান বাচ্চা ডেলিভারীর হতে আরো একমাস সময় বাকি আছে। রোগীর অবস্থা খারাপ দেখে স্বজনরা পুনরায় ১৫ মার্চ ডাক্তারের কাছে গেলে ডাক্তার উম্মুল খায়ের মাহমুদা একপর্যায়ে বলেন রোগীর অবস্থা বেশী ভাল না। রোগীকে আইসিইউতে ভর্তি করা লাগতে পারে। আপনারা রোগীকে দ্রুত ঢাকায় নিয়া যান। তখন চিকিৎসাধীন অবস্থায় তড়িঘড়ি করে রোগীকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকার একটি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তার দেখেন তিন থেকে চার দিন আগেই নবজাতকটি গর্ভাবস্থায় মারা গিয়েছে। দ্বায়িত্বশীল ডাক্তারের দেয়া ভুল তথ্যের ফলেই নবজাতকটি মারা যায়। 

তাই ভুক্তভোগী পরিবার সঠিক তদন্তের মাধ্যে অভিযুক্ত ডা. আমিন উদ্দিন আহম্মেদ,  ডা. উম্মুল খায়ের মাহমুদা ও ডা. ফারজানা রহমানের বিচারের দাবি জানান।

এ ঘটনায় প্রসূতি নারীর স্বামী আজাহারুল ইসলাম খান শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বাদী হয়ে আবেদীন হাসপাতালের ডা. উম্মুল খায়ের মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com