1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ভৈরবে ছিনতাইকৃত ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধারসহ আটক ৪

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ৩৪৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকৃত ৩ লাখ ৯২ হাজার ১শ টাকা উদ্ধারসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরে এক প্রেস বিফিং করে ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ আটকের ঘটনাটি জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।  

আটকৃতরা হলেন, পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার মৃত সালাম মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৩৫), মিলন মিয়ার ছেলে সাব্বির মিয়া (২৪ ), একই এলাকার মনির মিয়ার ছেলে মো. আরিয়ান মিয়া (১৯), মিলন মিয়ার ছেলে সাদির মিয়া (২০)। 

তাদের মধ্য আটকৃত সোহাগকে কিশোরগঞ্জ আদালতে জবানবন্দির জন্য  পাঠানো হয়েছে। 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ভৈরব উপজেলার তুলাকান্দি এলাকার হাজী রইছ মিয়ার ছেলে মোক্তার হোসেন মোটরসাইকেল যোগে ভৈরব রানীর বাজারস্থ তার দোকান হতে বিকেলে নিজ বাড়ীতে যাওয়ার পথে চন্ডিবের এলাকার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁচ্ছালে মো. সোহাগসহ আরো ৩ জন ছিনতাইকারী মিলে দেশীয় অস্ত্রসহ দুটি মোটরসাইকেল যোগে ব্যবসায়ী মোক্তার হোসেনের মোটরসাইকেল গতিরোধ করে। পরে তাকে মারধোর করে তার সাথে থাকা ৫ লাখ টাকা ও একটি স্যামসাং স্মার্ট ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনার পর দিন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুর রহমান ভূইয়া অফিসার ফোর্সসহ ভৈরব থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। 

গত ১৯ মার্চ বিকেলে চন্ডিবের মির্জা চত্ত্বর থেকে আসামী মো. সোহাগ মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ২ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্ডিবের দক্ষিণপাড়া এলাকা থেকে সাদির মিয়াকে আটক করা হয়।

এসময় তার হেফাজত থাকা ছিনতাইকৃত নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার আটকৃত অপর আসামী মো. আরিয়ান মিয়ার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৪০ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ ৯২ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকায় সোহাগকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী মোক্তার মিয়া ব্যবসার কাজ শেষে বাড়িতে ফেরার পথে একদল ছিনতাইকারীর দল তার মোটরসাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ মারধোর করে তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার অভিযোগ পাওয়ার পরই আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ৩ লাখ ৯২ হাজার টাকাসহ ৪ জনকে আটক করি। তাদের একজন ছিনতাইকারী তার দোষ স্বীকার করে আদালতে জবাববন্দি দেয়ার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ছিনতাইকৃত অবশিষ্ট থাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com