1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

সুন্দরগঞ্জে অসহায় পরিবারের বিষয়-সম্পত্তি জবর দখল

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৫.২৩ পিএম
  • ২১১ Time View
Photo 05-04-2022

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে এক অসহায় পরিবারের স্বত্ব-দখলীয় বিষয় সম্পত্তিতে তান্ডব চালিয়ে জবর দখলের অভিযোগ উঠেছে।

উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের আদর্শপাড়াস্থ মৃত গেন্দা সরকারের ছেলে আব্দুল সরকারের স্বত্ব-দখলীয় বিষয় সম্পত্তিতে তান্ডব চালানোর জবর দখলের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী উত্তর সাহাবাজ গ্রামের মৃত মোফাজ্জল আকন্দের ছেলে রিপন মিয়ার বিরুদ্ধে।জানা যায়, আব্দুল সরকার ৪টি কবলা দলিলমূলে ২৪ শতক জমির স্বত্ববান হন।

জমির বেশিরভাগে কলাবাগান আর রাস্তার ধারে দোকান ও বসতঘর উঠিয়ে তখন থেকেই শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন আব্দুল সরকার। ওই জমির তফশীল বর্ণনায় সামপ্রতিক দলিল সম্পাদনের মাধ্যমে মালিকানা দাবী করেন রিপন মিয়া (৪০)। এরই একপর্যায়ে গত শনিবার (২ এপ্রিল) রিপন মিয়া ও তার ভাই জামাল মিয়া দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়।

এতে আব্দুল সরকারের স্বত্ব-দখলীয় সম্পত্তিতে কলাগাছ, দোকান, অন্যান্য স্থাপনাদীসহ সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধান করেছে দুর্বৃত্তরা।অসহায় আব্দুল সরকার অভিযোগ করে বলেন, ‘জমি দখলের সময় ট্রিপল ৯- এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসলেও ভূমিদস্যুরা বিরত হয়নি।

বরং, রিপন ও তার দলবল আরো ক্ষীপ্ত হয়ে উঠেন।’জবর দখলের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত রিপন মিয়া বলেন, ‘আমার জমি আমি দখলে নিয়েছি। কয়েকবছর আগে অন্য অংশীদারদের কাছ থেকে ১০ শতক ও সমপ্রতি ৮ শতক জমি কবলা দলিল করে নিয়েছি।’থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, ‘আব্দুল সরকারের একটি অভিযোগ পেয়েছি। তার অভিযোগের প্রেক্ষিতে যথাযথ আইনে উভয়পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com