1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ভৈরবে জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৪.৩২ পিএম
  • ৩২৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে কোরআন খতম, দোয়া মাহফিল, স্মৃতিচারণ ও পুষ্পমাল্য অর্পণ সহ নানা আয়োজনে মহান এ নেতার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  

আজ বুধবার (২০ মার্চ) সকালে স্থানীয় আওয়ামী লীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ভৈরবের সূর্য সন্তান ও প্রয়াত এ মহান নেতার অনুপস্থিতির ক্ষতি কোনোদিন পুষিয়ে উঠা যাবেনা উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতির রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয়।

পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখে, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্ট, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান,নউপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেফায়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com