1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৫.২০ পিএম
  • ৩৫৭ Time View
খুন

জামিরুল ইসলাম সম্রাট, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোজাম্মেল হোসেন মোজাম (৪৫) ঝানজাইর এলাকার মৃত মালেক উদ্দিনের ছেলে। এঘটনায় আরো দুই ব্যক্তি আহত হয়েছেন। এরআগে একই দিন বিকেলে উপজেলার চর ডাকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় মৃত মালেক উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সাথে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাম সর্দার ও লাল মিয়ার মধ্যে নদীতে জেগে উঠা চরের জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে উভয় পক্ষ সালিশী বৈঠকে বসেন।

বৈঠকে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের সংঘর্ষে মোজাম্মেল হক (৪০), মজদার আলী (৩৫) ও আবুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সন্ধ্যায় মোজাম্মেল হকের অবস্থা সংকটনাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে মোজাম্মেল হকের মৃত্যু হয়।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদ কে বলেন, রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সালাম সর্দার ও লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com