1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিললো যুবকের মরদেহ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪.৩৫ পিএম
  • ২৪০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরবে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিললো আল-আমিন (২৮) নামে এক যুবকের মরদেহ।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। 

নিহত আল আমিন শহরের কমলপুর গাছতলাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, নিহত যুবক আল-আমিন একজন পাদুকা শ্রমিক ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতেন। গত ১২ মার্চ সকালের পর থেকে আল আমিন নিখোঁজ হয়। পরবর্তী বিভিন্ন জায়গা খোঁজাখুজিতে তার সন্ধান পাওয়া যায়নি। 

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ডোবায় কুচুরিপনার ভিতরে একজনের মরদেহ দেখতে পেয়ে ভৈরব থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ দিকে নিহত পরিবারের দাবী পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আল আমিনকে। এ বিষয়ে নিহতের বড় বোন মুন্নি বলেন, প্রথম রোজা থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যায়নি। তারপর আমার ভাইয়ের সন্ধানের জন্য থানায় নিখোঁজের অভিযোগ করতে গেলে থানার ওসি ও এসআই নাজমুল আমাদের লিখিত  অভিযোগ নেয়নি। বরং তারা আমাদের গালাগালি করে বের করে দেয়। 

নিহতের ভাই রাকিব জানান, স্থানীয় রনি নামের এক যুবকের সাথে দীর্ঘদিন যাবত আল আমিনের দ্বন্দ্ব চলছিল। রনি কিছু দিন পূর্বে তাদের ভাইকে জেলও খাটিয়েছে। তাই রনি এই হত্যার ঘটনার সাথে জড়িত বলে তার দাবি।  

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, নিখোঁজের অভিযোগ থানায় রাখেনি এমন কিছু আমার জানা নেয়। তবে ডোবায় মরদেহের খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com