1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

‘লাল রঙের তরমুজ’ চেনার উপায়

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪.১৪ পিএম
  • ২১৬ Time View

ইফতারের জন্য অনেকেই লাল তরমুজকে প্রাধান্য দেন। কিন্তু বাজারে কিনতে গিয়ে বেশিরভাগ সময়ই ঠকে যান। কখনও জিতে গেলেও তা হয় কৃত্রিমভাবে লাল রং করা তরমুজ। এতো ভেজাল তরমুজের ভিড়ে প্রাকৃতিকভাবে লাল রঙের তরমুজ কিনতে আপনাকে কিছু টিপস মেনে চলতে হবে।

তরমুজ বিষয়ে অজ্ঞতাই ঠকে যাওয়ার প্রধান কারণ। তাই আজ আপনাদের জানাবো কীভাবে বাজারে গিয়ে ভালো মানের একটি লাল রঙের তরমুজ কিনতে পারবেন তার বিশেষ কয়েকটি টিপস।

সাধারণত বাজারে দুই ধরনের তরমুজ দেখতে পাওয়া যায়। একটি সম্পূর্ণ সবুজ আরেকটি ডোরাকাটা। এই দুই ধরনের তরমুজের ক্ষেত্রেই আপনি খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়।

প্রথমেই বাজারে গিয়ে এমন একটি তরমুজ পছন্দ করুন, যা আকারে বেশি বড়ও নয় আবার ছোটও নয়। মাঝারি সাইজের তরমুজ খুঁজে পেলে তা হাতে নিয়ে আনুমানিক ওজন বুঝতে চেষ্টা করুন। যদি আকৃতির তুলনায় ওজন বেশি মনে হয়–এমন তরমুজই হবে আপনার জন্য পারফেক্ট। কেননা, যেসব তরমুজ প্রাকৃতিকভাবে পেকে লাল বর্ণ ধারণ করে রসে পূর্ণ হয়ে যায়, সেগুলো আকারের তুলনায় বেশি ভারী হয়ে থাকে।

দ্বিতীয় টিপস হলো তরমুজের বোঁটার অংশ। পাকা তরমুজের বোঁটা হবে বাদামি। অধিক পাকা হলে এই বোঁটা খসে পড়ে যেতে পারে। কিন্তু কাঁচা তরমুজের বোঁটা থাকবে সবুজ রঙের। তাই লাল তরমুজ কিনতে চাইলে সবুজ রঙের বোঁটার তরমুজ একদমই কিনবেন না।

তৃতীয়ত, বিক্রেতারা ভালো তরমুজ কিনতে যে বিষয়টি মাথায় রাখেন, সেটি হলো তরমুজের গায়ে আঘাতের শব্দ। তারা বলেন, কাঁচা তরমুজের গায়ে আঘাতের শব্দ যদি ট্যাপ ট্যাপ হয়, তবে তা লাল না হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আঘাতের শব্দ ড্যাপ ড্যাপ হয়, তবে তরমুজটি লাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ।

তরমুজ কিনতে চার নম্বর যে বিষয়টির ওপর গুরুত্ব দেবেন সেটি হলো তরমুজের গায়ের রং। উজ্জ্বল ও গাঢ় রঙের তরমুজ কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে যে তরমুজের রঙে একটু হলুদাভ রয়েছে, তা লাল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, মাটিতে বেশি সময় ধরে সূর্যের আলোয় থেকে পাকার সুযোগ পাওয়ায় এ ধরনের তরমুজের বেশির ভাগই লাল হয়। তবে খেয়াল রাখবেন, এই রং যদি সাদা হয়, তবে বুঝবেন তরমুজ পাকার আগেই তা তুলে ফেলা হয়েছে।

পাকা তরমুজের আরেকটি বৈশিষ্ট্য হলো এতে চাপ দিলে খানিকটা দেবে যাবে। ভেতরে পানির পরিমাণ থাকাতেই এমনটা হয়ে থাকে বলে বিক্রেতারা মনে করেন। কিন্তু তরমুজ কাঁচা থাকলে চাপ দিলে তা না দেবে শক্ত অনুভূত হবে।

এই টিপসগুলো মাথায় রেখে অনায়াসেই একটি লাল রঙের ভালোমানের তরমুজ কিনতে পারবেন। তবে তারপরও যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে বাজার থেকে তরমুজের খানিক অংশ কেটে দেখতে পারেন। এতে তরমুজ কৃত্রিমভাবে লাল রঙের করা হয়েছে কি না, তা-ও বুঝতে পারবেন।

তরমুজ কৃত্রিমভাবে লাল রঙের হলে তরমুজের গায়ে ইনজেকশনের ফুটোর চিহ্ন থাকবে। তাই এ ধরনের তরমুজ এড়াতে এর গায়ে কোনো ফুটো আছে কি না, অবশ্যই চেক করে নিন। আর বিক্রেতার থেকে কাটিয়ে নেওয়ার পর তা লাল রঙের হলেও সতর্ক থাকুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com