1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনায় আত্মসমর্পণ করা সাবেক চরমপন্থীকে গুলি করে হত্যা

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.২২ পিএম
  • ২৬৯ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনায় চরমপন্থী দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিক নগর বাজারে এ ঘটনা ঘটে। চরমপন্থী দলের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত আব্দুর রাজ্জাক শেখের (৩৮) বাড়ি হরিনারায়ণপুর গ্রামে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্য ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক ২০১৯ সালে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। পাবনা স্টেডিয়ামে অন্যান্য চরমপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এরপর পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছিলেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলম গণমাধ্যমকে বলেন, রোববার রাতে মানিকনগর বাজারে যান আব্দুর রাজ্জাক। একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। দুটি মোটরসাইকেলে পাঁচ-ছয় জন মুখোশধারী যুবক এসে তাকে তিনটি গুলি করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com