1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ১০ এপ্রিল

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১০.২১ পিএম
  • ২৩৪ Time View

চলছে পবিত্র রমজান মাস। এরপরই উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এবার কোন তারিখে ঈদ পড়বে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে; এরই মধ্যে সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রোববার (১৭ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এবার অর্থাৎ ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর পড়তে পারে ১০ এপ্রিল, বুধবার। 

আমিরাতি অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, এবার শাওয়াল মাসের প্রথম দিনটি পড়তে পারে ১০ এপ্রিলে। এর অর্থ হলো- মুসলমানরা এবার ৩০টি রোজা রাখবেন। 

গালফ নিউজের প্রতিবেদন বলছে, ‘কাকতালীয়ভাবে’ শাওয়াল মাসের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। 

মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের আবির্ভাব বোঝায় যে, এটি ইসলামিক বিশ্বের বেশিরভাগ অংশে পরের দিন সূর্যাস্তের পরে দৃশ্যমান হবে। 

ঈদুল ফিতর মুসলমানদের জন্য গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা সম্প্রদায়ের মধ্যে কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক। 

ঈদের দিনে মুসলমানরা বিশেষ প্রার্থনার জন্য জড়ো হন, যা সালাত আল ঈদ নামে পরিচিত। মসজিদ, খোলা মাঠ বা বড় জামাতে অনুষ্ঠিত হয় এই সালাত আল ঈদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com