1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ভৈরবে প্রয়াত খলিলুর রহমান লিমনের ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১০.১৭ পিএম
  • ৩১৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ ১৭ মার্চ ববিবার খলিলুুর রহমান লিমন স্মৃতি সংসদ ও  তার পরিবার বর্গের আয়োজনে শহরে টিনপট্রি এলাকায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সুলাইমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অহিদ মিয়া, তালাওয়াত হোসেন ভাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আআহমেদ সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোশারফ হোসেন মুছা।

আলোচনা সভায় বক্তারা বলেন, খলিলুর রহমান ছাত্র সমাজে আইডল ছিলেন। ভৈরবের মানুষের একটি অপূরর্ণীয় ক্ষতি হয়ে গেছে উনার মৃত্যুতে। খলিলুর রহমান লিমন একজন দক্ষ মেধাবী ও কর্মী বান্ধব নেতা ছিলেন। ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন সততার সাথে। শেষ কালে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। এসময় বক্তারা খলিলুর রহমান লিমনে আত্মার মাগফেরাত কামনা করেন। 

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া শেষে সকলে ইফতারে অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com