স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা ফরহাদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

