1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কারাগারে প্রচণ্ড ক্ষুধার মুখে ৯ হাজার ফিলিস্তিনি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১.০৭ এএম
  • ২৩৮ Time View

ইসরাইলের কারাগারে নয় হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী মানবেতর জীবনযাপন করছেন এবং প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থার মধ্যদিয়েই তারা পবিত্র রমজান মাস শুরু করেছেন।

ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা ‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব’ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের দুর্ভিক্ষের মুখে ফেলার নীতি গ্রহণ করেছে।

এই নীতি গ্রহণের কারণে গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের খাদ্য সংকট তীব্রতর হয়েছে। ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের খাদ্য কেড়ে নেয়া হয়, অনেক সময় তিন বেলার জায়গায় এক বেলা খাদ্য দেয়া হয়; আবার খাদ্যের পরিমাণও অনেক কমিয়ে দেয়া হয়েছে। ইসরাইলিদের এই বর্বর পদক্ষেপের কারণে বিশেষ করে অসুস্থ ফিলিস্তিনি বন্দীদের স্বাস্থ্য-পরিস্থিতি মারাত্মক অবস্থায় পৌঁছেছে। এর বাইরেও ইহুদিবাদী কারা কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে নিকৃষ্টতম কিছু পদক্ষেপ নেয়, যেমন খুবই কম সিদ্ধ খাবার দেয়া কিংবা মেয়াদ উত্তীর্ণ খাবার সরবরাহ করার মতো অন্যায় কাজও তারা করছে।

ফিলিস্তিনি বন্দীদেরকে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখে ফেলা ছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে বাধা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নামাজ পড়তে কিংবা কুরআন তেলাওয়াত করতে গেলে বহুবার তাদের ওপরে হামলা চালিয়েছে বর্ণবাদী ইহুদিরা। এ ছাড়া, বহু বন্দীকে এতটাই নির্জন কক্ষে রাখা হয় যে, কখন কোন নামাজের ওয়াক্ত তারা তা জানতেও পারে না।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাটি বলছে, ইসরাইলি কারাগারে ৯,১০০’র বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের মধ্যে ৩,৫৯৮ জন প্রশাসনিক বন্দী। এ ছাড়া, ২০০টি শিশু এবং ৬১ জন নারী বন্দী রয়েছেন। এর মধ্যে যে সমস্ত ব্যক্তি প্রশাসনিক আদেশের আওতায় আটক রয়েছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ যেমন নেই, তেমনি তাদের বিরুদ্ধে বিচারেরও কোনো উদ্যোগ নেই। তারা বছরের পর বছর ধরে বিনা বিচারে ইসরাইলি কারাগারে আটক রয়েছেন।

-পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com