1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

বরিশালে তথ্য সংগ্রহ ও লাইভ চলাকালে দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করলেন এসআই

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০.১৪ পিএম
  • ৩০৭ Time View

বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সড়ক দূর্ঘটনার তথ্য সংগ্রহ ও লাইভ চলাকালে এস এল টি তুহিন নামের এক সংবাদকর্মীকে লাঞ্ছিত ও দূরব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে উজিরপুর মডেল থানার এসআই ইউসুফের বিরুদ্ধে। এ সময় রাহাত রাব্বি নামের আরেক সংবাদকর্মী ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও লাঞ্ছিত করেন এসআই ইউসুফ।

বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিন টার দিকে এ ঘটনা ঘটে। এস এল টি তুহিন অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমের বরিশালের স্টাফ করেসপন্ডেন্টেরও অস্থায়ীভাবে বিটিভি,র ডাটা এন্ট্রি হিসাবে দায়িত্ব পালন করছেন। রাহাত রাব্বি অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল ক্রাইম নিউজ’র স্টাফ রিপোর্টার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- উজিরপুর উপজেলার সানুহারে নিয়ন্ত্রণ হারিয়ে চাকলাদার পরিবহন খাদে পড়ে ২ জন নিহত ও ২০/২৫ জন আহত হন। সেই দূর্ঘটনার তথ্য সংগ্রহ ও লাইভ প্রচার করছিলেন এস এল টি তুহিন। আচমকা লাইভের সামনে এসেই লাইভ বন্ধ করতে বলেন উজিরপুর মডেল থানার এসআই ইউসুফ। আর চিৎকার করে বলতে থাকেন তুই কিসের সাংবাদিক, এত সময় লাইভ করা লাগে বেঠা। এরপর তুহিনকে কয়েকটি ধাক্কা দেয় এসআই ইউসুফ। এ সময় ধাক্কা দেয়ার কারণ জানতে চাইলে আবারও তিনি ধাক্কা দিয়ে তুহিনকে সড়কের উপরে ফেলে দেয়। এতে সড়কের উপরে পড়ে আহত হন সাংবাদিক তুহিন। তুহিনের সাথে থাকা সহকর্মী রাহাত রাব্বি ছুটে আসলেও তাকেও ধাক্কা দেন এসআই ইউসুফ।

এ বিষয়ে জানতে এসআই ইউসুফের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন- নতুন ছেলেপান তো কার সাথে কিভাবে আচরণ করতে হয় জানেনা। আমি এ নিয়ে তাকে শাসিয়েছি। বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এ বিষয়ে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুক উল হকপিপিএম-সেবা বলেন- বিষয়টি দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com