1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

বিমা-আর্থিক কোম্পানির পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য জানতে চায় বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১১.২৬ এএম
  • ২০৪ Time View
BSEC

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এসব তথ্য সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) সমন্বিত প্রতিবেদন তৈরি করে দাখিলের নির্দেশ দিয়েছে বিএসইসি।

ফলে লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের মার্চ মাসের পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য এপ্রিল মাসে স্টক এক্সচেঞ্জের কাছে জমা দেবে। ওই বিনিয়োগের তথ্যগুলো সমন্বয় করে ডিএসই ও সিএসই কমিশনে প্রতিবেদন আকারে দাখিল করা হবে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

একইসঙ্গে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থপনা পরিচালকেও অবহিত করা হয়েছে। বিএসইসির নির্দেশিত ছক অনুযায়ী বিনিয়োগের তথ্য দাখিল করতে হবে।

বিএসইসির পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়, উভয় স্টক এক্সচেঞ্জ বিনিয়োগের তথ্য চাওয়ার চিঠিটি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে পৌঁছে দেবে। একইসঙ্গে ডিএসই ও সিএসই কোম্পানিগুলোর দেওয়া তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন তৈরি করে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কমিশনের দাখিল করবে।

এ বিষয়ে ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার বলেন, ‘স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সকল লিজিং, ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তাদের শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চেয়েছে কমিশন। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জকেও দায়িত্ব দেওয়া হয়েছে। স্টক এক্সচেঞ্জ বিএসইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com