1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১.১৯ এএম
  • ১৯১ Time View

দেশ অর্থনৈতিক সংকটে জর্জরিত হওয়ায় বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মঙ্গলবার (১২ মার্চ) এ ঘোষণা দেন তিনি।

প্রেসিডেন্টের সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক সংকটের অবস্থা বিবেচনা করে প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ বাড়াতে চান না। তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তার মেয়াদকালে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

রোববার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

-এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com