1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ফের আগুনের লেলিহান শিখা রোহিঙ্গা ক্যাম্পে

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৯.৩৩ পিএম
  • ২১০ Time View
Rohinga

ইমরান আল মাহমুদ,উখিয়া: রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উখিয়ার ক্যাম্প-১৭ এর বি ব্লকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়। 


সোমবার(৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক। তিনি জানান,সোমবার দুপুর ৩টায় ক্যাম্প-১৭ এর বি ব্লকের সাব ব্লকের এইচ-৮৮ এর একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

এতে এনজিও সংস্থা ব্রাকের মাল্টিপারপাস  সেন্টার পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস,রোহিঙ্গা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তৎমধ্যে ২টি পরিবারের ৩টি শেল্টার ও ব্রাকের একটি মাল্টিপারপাস সেন্টার পুড়ে যায়। 


তিনি আরও জানান,ক্যাম্পে অগ্নিকাণ্ডের বিষয়ে সিআইসিকে অবগত করা হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এ পর্যন্ত। ক্যাম্পে বারবার অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 


অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক জানান,ক্যাম্প-১৭ তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com