বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

নারীর আইনি সুরক্ষায় দক্ষিণ এশিয়ায় সপ্তম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭৬ Time View

নারীর অর্থনৈতিক সুযোগ নিশ্চিতে আইনকানুন প্রণয়ন এবং এর বাস্তবায়ন দুই ক্ষেত্রেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পিছিয়ে আছে বাংলাদেশ। এ অঞ্চলের আটটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে।

সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চল স্থান পেয়েছে। এ নিয়ে দশমবারের মতো এই প্রতিবেদনটি প্রকাশ করল বিশ্বব্যাংক। তবে এবারের প্রতিবেদনে নারীর অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ নিশ্চিতে আইনকানুনের পাশাপাশি প্রথমবারের মতো এসব আইন বাস্তবায়নের দিকটিও বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনটিতে নারী, ব্যবসা ও আইন ১.০ সূচকে নারীর অর্থনৈতিক সুযোগ নিশ্চিতে কাগজ-কলমে কতটা আইনি ব্যবস্থা রয়েছে তা দেখা হয়েছে। এ জন্য কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে– নারীর চলাচল, কর্মক্ষেত্র, মজুরি, বিয়ে, মাতৃত্ব, ব্যবসায়িক উদ্যোগ, সম্পদ ও অবসর ভাতা। অন্যদিকে নারী, ব্যবসা ও আইন ২.০ নামের আরেকটি সূচকে দেখা হয়েছে এসব আইনকানুনের বাস্তবায়ন পরিস্থিতি কেমন। বাস্তবায়ন পরিস্থিতির সুনির্দিষ্ট কিছু বিষয় দেখার পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, নারী, ব্যবসা ও আইন ১.০ সূচকে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪৯ দশমিক ৪ পয়েন্ট। নারী, ব্যবসা ও আইন ২.০ সূচকে ৩২ দশমিক ৫ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। প্রথম সূচকটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ৮০ দশমিক ৬, ভুটান ৭৫, ভারত ৭৪ দশমিক ৪, মালদ্বীপ ৭৩, শ্রীলঙ্কা ৬৫ দশমিক ৬ ও পাকিস্তান ৫৮ দশমিক ৮ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে শুধু আফগানিস্তান। এ সূচকে তাদের পয়েন্ট ৩১ দশমিক ৯।

দ্বিতীয় সূচক অর্থাৎ আইনকানুন বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ পেয়েছে মাত্র ৩২ দশমিক ৫ পয়েন্ট। এর মানে আইনি কাঠামো ও তার বাস্তবায়নের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এ সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ৬২ দশমিক ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এর পরের অবস্থানে থাকা ভারতের পয়েন্ট ৬০। পরবর্তী অবস্থানগুলোতে থাকা দেশগুলোর পয়েন্ট হচ্ছে ভুটান ও মালদ্বীপ ৫২ দশমিক ৫, শ্রীলঙ্কা ৪৫, পাকিস্তান ৪২ দশমিক ৫। এ ক্ষেত্রেও বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান। দেশটির পয়েন্ট ২০।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, নারীর অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ নিশ্চিতে বিশ্বের কোনো দেশে আইনকানুনের শতভাগ বাস্তবায়ন হচ্ছে না। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা বেলজিয়াম আইনকানুন থাকার ক্ষেত্রে ১০০ নম্বর পেলেও বাস্তবায়নের ক্ষেত্রে পেয়েছে ৯০। আইনকানুন বাস্তবায়নের ক্ষেত্রে শীর্ষ পাঁচে আরও যেসব দেশ রয়েছে সেগুলো হচ্ছে– কানাডা, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানি। সবচেয়ে পিছিয়ে রয়েছে ফিলিস্তিন, ইয়েমেন, ইরান, আফগানিস্তান ও সুদান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS