1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রোজার আগে নিত্যপণ্যে বিশাল মূল্যছাড়

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১.২১ এএম
  • ১৯৩ Time View

পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবে চলছে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। দেশটির সুপারশপ থেকে শুরু করে ছোট ছোট দোকানেও হিড়িক পড়েছে মূল্যছাড়ের। রমজানে নিত্যপণ্যের দাম কম থাকায় জনমনেও থাকে স্বস্তি।

রমজান মাস সামনে রেখে বাংলাদেশের ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিলেও, উল্টো চিত্র সৌদি আরবে। দেশটির সুপারশপসহ সবখানে চলছে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। সিয়াম সাধনার মাস রমজান শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্যছাড়ের হিড়িক পড়ে যায় দেশটিতে। 

এছাড়া পবিত্র এ মাসে কর্মঘণ্টা কম থাকায় বিশ্রামের সুযোগ পান প্রবাসী বাংলাদেশিরাও। 

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কমানো হয়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। বড় বড় সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে চলে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ের প্রতিযোগিতা। বাংলাদেশিদের পছন্দের ছোলা, মুড়ি, চাল, ডাল, তেল, চিনিতেও থাকে বিশেষ ছাড়।

প্রবাসীরা জানান, রমজানে পণ্যে বিশেষ ছাড় থাকায় কম টাকায় পুরো মাস চলে যায়। দেশে থাকা পরিবারের জন্য কিছু বাড়তি টাকাও পাঠানোর সুযোগ তৈরি হয়। 

এছাড়া রমজান মাস এলেই পরিবর্তন হয়ে যায় সৌদি আরবের কর্মজীবীদের কাজের সময়। তবে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে দোকানপাটসহ বিভিন্ন শপিংমল। গভীর রাত পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com