1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির আর্থিক সাক্ষরতা দিবস পালন

  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯.৩৯ পিএম
  • ৩৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সোমবার (৪ মার্চ) ব্যাক্তি পর্যায়ে মনোভাব ও দক্ষতার সাথে আর্থিক সিদ্ধান্তসমূহ গ্রহণকে আরও কার্যকর করার পাশপাশি গ্রাহক পর্যায়ে দেশের সার্বিক উন্নয়ন, আর্থিক পণ্য এবং পরিষেবা সমূহের বিষয়ে সচেতনতা ও জ্ঞান বিকাশের লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস- ২০২৪ কর্মসূচি পালন করেছে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অন্যান্য সকল উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ারের নেতৃত্বে দিবসটি উদযাপিত হয়।

উল্লেখ্য, এই দিনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত লংকাবাংলা ফাইন্যান্সের ২৭টি শাখার নিজ নিজ অফিস প্রাঙ্গণে শাখা প্রধানদের তত্ত্বাবধানে দিনব্যাপী গ্রাহকদের সাথে আলোচনা ভিত্তিক সেমিনার পরিচালনা করা হয়।

শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে আলোচনা অনুষ্ঠানে শাখা প্রধানগণ সামগ্রিক ব্যাংকিং সম্পর্কিত জ্ঞান, ভোক্তা অধিকার, ভোক্তা ক্ষমতায়ন, লংকাবাংলা ফাইন্যান্স-এর বিভিন্ন আর্থিক পণ্য ও পরিষেবা, ডিজিটাল ব্যাংকিং পরিচিতি ও এই ব্যাংকিং এর মাধ্যমে সেবা গ্রহণ, ডিজিটাল লেনদেনের প্রয়োজনীয়তা এবং আর্থিক সাক্ষরতা দিবসের গুরুত্ব সহ নানান বিষয়ে আলোকপাত করেন। পরবর্তীতে যেন গ্রাহকরা সঠিক পন্থায় আর্থিক সিন্ধান্ত গ্রহণের পাশাপাশি নিজেরদের সামগ্রিক উন্নয়ন আনয়নে ভূমিকা পালন করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com