1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

রাজধানীতে রেস্তোরাঁয় অভিযানে আটক ৩৫

  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১০.২৩ পিএম
  • ১৮৩ Time View

সম্প্রতি রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

রোববার (৩ মার্চ) রাজধানীজুড়ে রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে পুলিশ। অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত রাজধানীজুড়ে ৩৫ জনকে আটক করা হয়েছে। কেবল ধানমন্ডির ১৫টি রেস্তোরাঁ থেকেই ১৯ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা গেলেই সতর্ক করা বা আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিভিন্ন রেস্তোরাঁর অনুমোদন আছে কি না, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কি না, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু, অগ্নি নির্বাপন যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

রোববার রাত ১০টা পর্যন্ত বিভিন্ন রেস্তোরাঁর ৩৫ কর্মীকে আটকের তথ্য জানিয়ে তিনি বলেন, আটকদের মধ্যে কয়েকটি রেস্তোরাঁর ব্যবস্থাপকও রয়েছেন। কেবল ধানমন্ডির ১৫টি রেস্তোরাঁর অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। 

এছাড়া যেসব রেস্তোরাঁয় ছোটখাট অনিয়ম পাওয়া গেছে তাদের মুচলেকা রেখে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

বড় ধরনের দুর্ঘটনা রুখতে এমন অভিযান চলবে বলেও জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com