1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

দিনাজপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.২৪ পিএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় দুই মাদকসেবী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চৌকস সদস্যদের হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।

গ্রেফতার দুই মাদকসেবী হলেন উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের দেউলগাঁও জুগী পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৬০) ও আজাদ আলীর ছেলে বাদশা মিয়া (৪০)। এসময় তাদের কাছে ১০ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিমের সদস্যরা ঐ এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: হাসিবুল হাসান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা শেষে রবিবার দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, আটক দুইজনকে মাদক সেবনের দায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা চান এই ইউএনও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com