1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কিছুই জানেন না নেতানিয়াহু

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.১৯ পিএম
  • ১৬৯ Time View

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনায় একটি বন্দিবিনিময় চুক্তিতে পৌছানোর মতো বাস্তবতা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এজন্য হামাসকে একটি যৌক্তিক অবস্থানে আসতে হবে বলে মনে করেন তিনি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সিবিএস টেলিভিশনের ‌‌‘ফেস্য দ্য নেশন’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর দ্য গার্ডিয়ানের।

নেতানিয়াহু  বলেন, তারা অন্য গ্রহে বসবাস করছে। যদি তারা একটি যৌক্তিক অবস্থানে পৌছাতে পারে তাহলে অবশ্যই বন্দিবিনিময় চুক্তি হতে পারে। আমি তাই মনে করি।

এদিকে নেতানিয়াহুর এই বক্তব্যের বিরোধিতা করেছেন হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি। তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে তিনি বন্দিবিনিময় চুক্তি সম্পর্কে কিছুই জানেন না। এবং মনে হয়, বন্দিবিনিময় চুক্তি করতে ইসরাইলের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে।

তিনি অভিযোগ করেন, বোমাবর্ষণ ও রক্তপাতের ওপর বসে নেতানিয়াহু কোন আলোচনা করতে চান না।

এদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সংবাদমাধ্যম সিএনএনকে জানান, গত সপ্তাহে প্যারিসে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরাইল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের আলোচকরা মোলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌছেছেন।

সম্ভাব্য চুক্তিটি কার্যকর হলে ফিলিস্তিনের ৩ শতাধিক জিম্মির বিনিময়ে ইসরাইলের ৩০ থেকে ৪০ জন বন্দি মুক্তি পাবেন। এছাড়া ছয় সপ্তাহের বেশি সময় ধরে গাজায় যুদ্ধবিরতি থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com