1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ২১৪ Time View

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ। সোমবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য। সংবাদ সম্মেলনে মোহাম্মদ স্তায়েহ বলেন, ‘আমি প্রেসিডেন্ট (মাহমুদ আব্বাস) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর-জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে আমি এ পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী পর্যায় এবং এর চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারী ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন, যা গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা করে এবং ফিলিস্তিনি ঐক্যের উপর ভিত্তি করে সবার ঐকমত্যের প্রয়োজন।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নাড়াতে এবং যুদ্ধের পর একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে শাসন করতে পারে এমন একটি রাজনৈতিক কাঠামোতে কাজ শুরু করার জন্য মাহমুদ আব্বাসের উপর মার্কিন চাপ বাড়ার পর এমন মন্তব্য করলেন শতায়েহ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৬৯২ জনে পৌঁছেছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে কাতারে আলোচনা চালিয়ে যেতে চায় ইসরায়েল।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৬ ফিলিস্তিনি নিহত এবং ১৩১ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com