1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

১০ ব্যাংকের ২,৭৭৫ পদের পরীক্ষার সূচি প্রকাশ

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.০৬ এএম
  • ৩৪০ Time View

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। দশম গ্রেডের এই পদের জব আইডি ১০১১৮১।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবেন না। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com