1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৯ মার্চ

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৮ পিএম
  • ১৭৫ Time View

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। শনিবার দেশটির নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে। দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) প্রেসিডেন্ট নির্বাচনের তপশিলও ঘোষণা করে। খবর জিও নিউজের

ইসিপির একাধিক সূত্র বলেছে, কেন্দ্র এবং প্রদেশগুলোতে সরকার গঠনের সিনেট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। জাতীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ১৪৪ ধারার মধ্যেই পাকিস্তানে সিন্ধু বিধানসভার উদ্বোধনী অধিবেশনে সম্পন্ন হয়েছে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ। শনিবার এই প্রদেশের বিধানসভায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে ১১১ জন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) থেকে ৩৬ জনসহ মোট ১৪৮ সদস্য শপথ নেন।

অন্যদিকে, পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে পিটিআই এ-সংক্রান্ত একটি পিটিশন জমা দিয়েছে। এ ছাড়া ‘অসন্তোষজনক’ ভূমিকার কারণে গহর আলি খানকে দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com