1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

অনুমতি ছাড়া হজ করলে ৬ মাসের জেল

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৪ এএম
  • ১৮৬ Time View

পর্যটক এবং বাসিন্দাদের অনুমতি ছাড়া হজ পালনে বিরত থাকার জন্য সতর্ক করেছে সৌদি সরকার। খবর গালফ নিউজের।

এক প্রতিবেদনে গলফ নিউজ জানিয়েছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। যারা আইন ভঙ্গ করবেন তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা। এমনকি যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

অন্যদিকে যেসব প্রবাসী আইন ভঙ্গ করে অনুমতি ছাড়া হজ পালন করবেন তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর তাদের নিজ দেশে তাদের ফেরত পাঠানোর পাশাপাশি পরবর্তী ১০ বছর সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদিতে যান। এ ছাড়া সৌদির স্থানীয়রাও হজ পালন করে থাকেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৪ জুন হজ শুরু হতে পারে। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে পবিত্র মক্কা নগরীতে সমবেত হবেন লাখ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com