1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দ্রব্য মূল্যের উর্দ্ধগতির পাশাপাশি বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রয়াস ‘মরার উপর খাঁড়ার ঘা’ এর শামিল

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৫ এএম
  • ২১৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৩ ফেব্রুয়ারী-২৪, শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাংগণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড আবেদ রাজা সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ১৫ বছর ধরে সীমাহীন হত্যা,গুম,জেল-জুলুম, নির্যাতন, উপেক্ষা করে বর্তমানে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিষ্ট সরকারকে উৎখাতের আন্দোলন বিএনপি করছে। এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৭ জানুয়ারীর মহাপ্রহসনের নির্বাচনী নাটকে হতাশ না হয়ে পুনরায় জনগণ ও সকল দলকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলনে ঝাপিয়ে পড়বে বলে আশা।

অপর এক প্রশ্নের জবাবে আবেদ রাজা বলেন, আন্তর্জাতিক রাজনীতির মাঁরপ্যাঁচে ভারত,চীন ও রাশিয়া বর্তমান ফ্যাসিষ্ট সরকারকে টিকিয়ে রেখেছে ঠিকই কিন্তু আমেরিকাসহ গণতান্ত্রিক বিশ্ব গণ-আন্দোলনে সমর্থন দিয়েছে বিধায় পুনরায় রচিত সংগ্রামে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন আরে সুদৃঢ় হবে বলে মনে করি।

 সরকারী পৃষ্ঠপোষকতার সিন্ডিকেটের মাধ্যমে গত ১৫ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি মানুষকে নাস্তানাবুদ করেছে উল্লেখ করে অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রয়াস মরার উপর খাঁড়ার ঘা’র শামিল।

মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসংগে আবেদ রাজা বলেন,সরকারের দুর্বল ও ভারতমুখী পররাষ্ট্রীতির কারণে আমাদের স্বাধীনতা ও সার্বভোমত্ব হুমকির মুখে এবং ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেই নিজেদের রক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com