1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

এনসিসি ব্যাংক ও রাকাবের মধ্যে রেমিটেন্স বিতরণ চুক্তি 

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৫.৫৩ পিএম
  • ২৩৯ Time View
NCC-RAKUB

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স আরো দ্রুত ও নিরাপদে প্রাপকের হাতে তুলে দেয়ার লক্ষ্যে এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশব্যাপী বিস্তৃত ৩৮৩টি শাখা হতে গ্রাহকদের রেমিটেন্স এর অর্থ প্রদান করতে পারবে।

সম্প্রতি ব্যাংক দুটির মধ্যে এই চুক্তি সই হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ রইছউল আলম মন্ডলের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মোঃ মাহ্ফুজুর রহমান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও ঢাকা করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ লুৎফর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, দ্রুততম ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক নিজস্ব ১২৫টি শাখা এবং ৬টি উপ-শাখার পাশাপাশি টিএমএসএস এর ৯০০টি শাখা, কর্মসংস্থান ব্যাংকের ২৫৬ শাখা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২৫০টি শাখা, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৮৯টি শাখার মাধ্যমে রেমিটেন্স এর অর্থ প্রদান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com