1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করলো ডব্লিউএফপি

  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৮ এএম
  • ২৫৬ Time View

সাড়ে চারমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত গাজায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট। এ অবস্থায় মানবেতর দিন পার করছেন গাজাবাসীরা।

সংকটে জর্জরিত গাজাবাসীর জন্য খাদ্য সরবরাহ করা জরুরি হলেও তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মূলত ভূখণ্ডটিতে ব্যাপক বিশৃঙ্খলার কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সংস্থাটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ডব্লিউএফপি। ব্যাপক বিশৃঙ্খলার কারণে তাদের খাদ্য সরবরাহকারী যানবাহনগুলো সম্পূর্ণরূপে বিপর্যয় এবং সহিংসতার সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। 

ডব্লিউএফপি বলেছে, এই সিদ্ধান্তটি নেয়া সহজ ছিল না। তাদের সদস্যরা ব্যাপক ভিড়, বন্দুক হামলা এবং লুটপাটের সম্মুখীনও হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, খাদ্য সরবরাহকারীদের ও সহায়তাগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের সংস্থাটি  আরও বলেছে, তারা তিন সপ্তাহ আগে প্রথমে উত্তর গাজায় খাবার দেয়া বন্ধ করেছিল। কারণ সেখানে তাদের একটি ট্রাকে হামলা হয়েছে। তবে তারা চলতি সপ্তাহে পুনরায় খাবার সরবরাহ শুরুকরেছিল। কিন্তু গত রোববার ও সোমবার তাদের যানবাহনগুলো লক্ষ্য করে ইসরাইলি সেনারা গুলি চালায়।

সংস্থাটি আরও বলেছে, ক্ষুধার্ত গাজাবাসীরা খাবারের প্যাকেটগুলো কাড়াকাড়ি করে ছিঁড়ে ফেলে এবং তারা ড্রাইভারকেও মারধর করেছে।

এর আগে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজায় খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ফিলিস্তিনিরা। এতে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com