1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

ওয়ালটনের ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্ট উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৩ পিএম
  • ৩২৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গ্রাহকের পছন্দমতো রং ও ডিজাইনে ফ্রিজ তৈরি করে দেয়ার লক্ষ্যে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্ট চালু করলো দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন।

বাংলাদেশে ওয়ালটনই প্রথম গ্রাহকদের কাস্টমাইজড ফ্রিজের এই সুবিধা দিচ্ছে। এখন থেকে স্বপ্নবাজ গ্রাহকেরা নিজের পছন্দমতো রং ও ডিজাইন দিয়ে ঘরে বসেই ওয়ালটন ফ্রিজ অর্ডার করতে পারবেন। গ্রাহকের দেয়া কাঙ্ক্ষিত ডিজাইনের ফ্রিজ অল্প সময়ের মধ্যে তৈরি করে তাদের ঘরে পৌঁছে দিবে ওয়ালটন।

রবিবার বিকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের লোগো এবং ওয়েব সাইট (canvas.waltonbd.com) উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও নজরুল ইসলাম সরকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এফসিএ, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) আনিসুর রহমান মল্লিক, ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরএন্ডআই) সেন্টারের প্রধান তাপস কুমার মজুমদার, ফ্রিজ আরএন্ডআই বিভাগের প্রধান আজমল ফেরদৌস, প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটন প্লাজার ম্যানেজার ও পরিবেশকগণ ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম রেজাউল আলম বলেন, ড্রিমার্স ক্যানভাস প্রজেক্টের মাধ্যমে ওয়ালটন বরাবরের মতোই বাংলাদেশের গ্রাহকদের জন্যে নতুন কিছু নিয়ে এসেছে। এই প্রজেক্টের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে গ্রাহকদের কাছে রেফ্রিজারেটরকে নতুন ভাবে পরিচয় করিয়ে দিবে ওয়ালটন। ওয়ালটনের ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্ট দেশের ফ্রিজ বাজারে এক ব্যতিক্রমী উদ্যোগ। যা দেশের ফ্রিজের বাজারে ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদী।

ওয়ালটন ফ্রিজের সিবিও তোফায়েল আহমেদ বলেন, অনেক স্বপ্নবাজ গ্রাহক আছেন যারা ভাবেন- ফ্রিজের ডিজাইনটি যদি তাদের নিজের পছন্দমতো হতো, সেইসব স্বপ্নবাজ গ্রাহকদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের এই উদ্যোগ। বাংলাদেশে ওয়ালটনই প্রথম গ্রাহকদের জন্য কাস্টমাইজড ফ্রিজের সুবিধা নিয়ে এলো।

তিনি জানান, ওয়ালটন ফ্রিজের ড্রিমার্স ক্যানভাস প্রজেক্টের মাধ্যমে গ্রাহকরা তাদের ঘরের অন্যান্য আসবাবপত্রের সঙ্গে মিল রেখে পছন্দমতো রং ও ডিজাইন দিয়ে ওয়ালটন থেকে ফ্রিজ তৈরি করে নিতে পারবে। এমনকি বিয়ে, জম্মদিন বা যেকোনো অনুষ্ঠানে গ্রাহকরা তাদের মনের মত ডিজাইনে তৈরি ফ্রিজ উপহার দিতে পারবেন।

ওয়ালটন ফ্রিজের ডিসিবিও আনিসুর রহমান মল্লিক বলেন, বাংলাদেশে ওয়ালটনই গ্রাহকদের হাতে সর্বোচ্চ সংখ্যক ডিজাইন ও মডেলের ফ্রিজ তুলে দিচ্ছে। এবার গ্রাহকদের হাতে তাদের মনের মত ফ্রিজ তুলে দিতেই ড্রিমার্স ক্যানভাস প্রজেক্টের সূচনা। ড্রিমার্স ক্যানভাস এর ওয়েবসাইটে গিয়ে সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিছু পূর্ব-নির্ধারিত ডিজাইন/প্যাটার্ন অথবা গ্রাহক তার মনের মতো ডিজাইন তৈরি করে নিজেই সেখানে আপলোড করে অর্ডার করতে পারবেন। গ্রাহকের অর্ডার করা ডিজাইন অনুযায়ী ফ্রিজ তৈরি করে বাসায় পৌঁছে দিবে ওয়ালটন।

ওয়ালটন ফ্রিজ আরঅ্যান্ডআই বিভাগের প্রধান আজমল ফেরদৌস জানান, ওয়ালটন নিজস্ব কারখানায় ফ্রিজের কম্প্রেসার থেকে শুরু করে আনুষঙ্গিক সকল প্রকার যন্ত্রাংশ তৈরি করছে। ওয়ালটনের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির প্রিন্টেড গ্লাস ডোর ফ্রিজ প্রোডাকশন প্ল্যান্ট। তাই গ্রাহকদের পছন্দমতো রং ও ডিজাইনে ফ্রিজ তৈরি করে দেয়ার সক্ষমতা ওয়ালটনের রয়েছে। ওয়ালটন ফ্রিজে ব্যবহৃত টেম্পারড গ্লাস ডোরের দীর্ঘস্থায়ীত্বও অনেক বেশি। তাই ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের মাধ্যমে গ্রাহক তার পছন্দমতো ডিজাইনে তৈরি ফ্রিজের স্মৃতি বছরের পর বছর ধরে রাখতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com