1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে নিহত ৬৪

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৮ এএম
  • ২৩৩ Time View

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চল হাইল্যান্ডে দুই গোত্রের মধ্যে গোলাগুলিতে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। আজ সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলে আসা দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে নির্বিচার প্রাণহানির সর্বশেষ নজির এটি।

পাপুয়া নিউগিনির সহকারী পুলিশ কমিশনার স্যামসন কুয়া বলেন, ‘আজ ভোরে বিবদমান পক্ষের মধ্যে গোলাগুলি হয়ে থাকতে পারে। আমার মনে হয় ঝোপের মধ্যে এখনো অনেক মরদেহ পড়ে আছে।’

পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, ‘এনগা প্রদেশে আমরা যে গণহত্যা দেখেছি তা এখন পর্যন্ত এই প্রদেশের সবচেয়ে বড় গণহত্যা। সম্ভব পুরো পার্বত্য পাপুয়া নিউগিনিতেই এই হত্যাকাণ্ড একটি বড় ঘটনা। এ ঘটনায় আমরা এক প্রকার বিধ্বস্ত এবং মানসিক চাপে আছি। সেই সাথে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ।’ 

পাপুয়া নিউগিনিতে শত শত গোত্রের বসবাস। অনেক গোত্রের লোকজন এখনও বিরূপ পরিবেশে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন। যে দুটি গোত্র সর্বশেষ সংঘাতে জড়িয়েছে, তাদের মধ্যকার সংঘর্ষে গত বছর এনগা প্রদেশে ৬০ জনের প্রাণহানি হয়েছিল।

দেশটির ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া বলেছে, হত্যাকাণ্ডের খবরটি খুব হতাশাজনক।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার এক রেডিও সাক্ষাৎকারে বলেন, ‘পাপুয়া নিউগিনির নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট সহায়তা দিচ্ছি, বিশেষ করে পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমরা।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com