1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার বিজিআইসি’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ আটক-৫ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হামাসকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ২৫৫ Time View

হামাস ও অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক রুশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এএফপির প্রতিবেদন মতে, হামাস ও ফাতাহসহ অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোকে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বিষয়ে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে মস্কোর ব্যাপক কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরাইল ও তার পশ্চিমা সমর্থকদের ক্রমবর্ধমান সমালোচনা করে চলেছেন পুতিন।

এবার সরাসরি ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত হামাস ও অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে নিজের দেশে আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়া হামাসসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে।

চলতি মাসের শেষ দিকে আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ‘আন্তঃফিলিস্তিনি আলোচনা’ শুরু হবে। সেই আলোচনায় যোগ দিতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত বোগদানভ বলেছেন, আমরা ফিলিস্তিন এবং সিরিয়া, লেবানন ও এই অঞ্চলের অন্যান্য দেশসহ বিভিন্ন দেশে অবস্থান রয়েছে এমন সমস্ত ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি।

প্রতিবেদন মতে, আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছেন হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ এবং বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধিরা।

ফিলিস্তিনি জনগণের ওপর কয়েক দশকের নজিরবিহীন নিপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় গত ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়।

এরপর গত চার মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ২৮ হাজার ৭৭৫ নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮ হাজার ৫৫২ জন। অন্যদিকে ইসরাইলে সামরিক ও বেসামরিক মিলিয়ে ১ হাজার ১৩৯ জন নিহত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com