1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ৩০৩ Time View

মধ্যপ্রাচ্যে উত্তোলন কমানোর পাশাপাশি পরিশোধনগত সমস্যার কারণে গত সপ্তাহে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে চলতি সপ্তাহে এ সংকটাবস্থা কেটে যাওয়ায় আবারো আন্তর্জাতিক পর্যায়ে পণ্যটির দাম কমেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ফিউচার মার্কেটে ব্যারেলে ৮২ সেন্ট কমেছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৩৭ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৭৪ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ১০ সেন্টে।

বিশ্বের শীর্ষস্থানীয় অয়েল ব্রোকার পিভিএমের তামাস ভার্গা জানান, সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে হুথি বিদ্রোহী ও রাশিয়ার শোধনাগারগুলোয় ইউক্রেনের হামলাসহ বিভিন্ন কারণে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে পণ্যটির সরবরাহ অনেকটাই কমেছে এবং দামও বাড়তে শুরু করে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এসব সমস্যার কোনো সমাধান হয়নি।’

অন্যদিকে লোহিত সাগরে পণ্য পরিবহন এখনো বাধাগ্রস্ত হচ্ছে। এক বিবৃতিতে ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা জানায়, তারা চলতি সপ্তাহেও একটি কার্গো জাহাজে আক্রমণ চালিয়েছে। তাদের দাবি এটি যুক্তরাষ্ট্রের। তবে শিপিং ট্র্যাকারস বলছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি গ্রিক মালিকানাধীন।

প্রকাশিত অন্য খবরের তথ্যানুযায়ী, সৌদি আরবের জ্বালানিমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন যে দেশটি প্রচুর জ্বালানি তেল উত্তোলনে সক্ষম। এর আগে জানুয়ারিতে দেয়া এক ঘোষণায় বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটি এর দীর্ঘমেয়াদি প্রকল্প পেছানোর কথা জানিয়েছিল।

বিভিন্ন উদ্বেগের মধ্যেও যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর খবর বাজারে কিছুটা হলেও স্বস্তি আনতে পেরেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, মার্কিন এনার্জি সংস্থাগুলো ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে সর্বোচ্চ পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে। এটি উৎপাদন বাড়ার ইঙ্গিত দেয়। এর মধ্যে গত সপ্তাহে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক রেকর্ড ১ কোটি ৩৩ লাখ ব্যারেলে উঠে এসেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের একজন কর্মকর্তা জানান, সুদহার কমানোর সুপারিশ করার ক্ষেত্রে তিনি আগ্রহী নন। তার মতে, উচ্চ সুদহার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নেতিবাচক এবং তা অভ্যন্তরীণ পর্যায়ে জ্বালানি তেলের চাহিদাও কমিয়ে দেবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। যুক্তরাষ্ট্রে মজুদ প্রত্যাশা অনুযায়ী না বাড়ার কারণে বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। এছাড়া দেশটিতে উত্তোলন কমার পূর্বাভাসও বড় প্রভাব বিস্তার করেছিল বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সে সময় আইসিই ফিউচার্স ইউরোপে অপরিশোধিত ‍জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বেড়ে ৭৮ ডলার ৮৫ সেন্টে উন্নীত হয়। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বেড়ে গিয়েছিল।

চলতি বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। নতুন পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে প্রতিদিন ১ লাখ ৭০ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়বে, যা আগের পূর্বাভাসের তুলনায় দৈনিক ১ লাখ ২০ হাজার ব্যারেল কম।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ কোটি ৩৩ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়, যা রেকর্ড সর্বোচ্চ। তবে আগামী বছরের ফেব্রুয়ারির আগ পর্যন্ত উত্তোলন এ মাত্রা ছাড়াবে না বলে মনে করছে ইআইএ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com