1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কর্পোরেট পেমেন্ট পোর্টাল ব্যবহারের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ-এর চুক্তি স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫৩ পিএম
  • ৩০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও বিকাশ-এর মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়েছে যার আওতায় ব্যাংকের কর্পোরেট পেমেন্ট পোর্টালের হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটিসহ “অনলাইন পেমেন্ট সলিউশন” সেবা ব্যবহার করবে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট পেমেন্ট পোর্টাল ব্যাংকিং লেনদেন আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করার জন্য এর ব্যবহারকারীদের সমন্বিত সেবা প্রদান করছে। সংযোগ সম্পাদন ও প্রযুক্তিগতসহ অন্যান্য সক্ষমতা নিশ্চিত করে এরই মধ্যে এই সেবার মাধ্যমে বৃহৎ পরিসরে স্বয়ংক্রিয় নিষ্পত্তিকরণ কার্যক্রম শুরু করেছে বিকাশ।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আহসান জামান চৌধুরী এবং বিকাশ-এর চিফ ফিনান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com