পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।