1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২২ পিএম
  • ৩২৬ Time View

প্রাণঘাতি ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ নেওয়ায় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে যে পরিমাণ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন; এ বছরের জানুয়ারিতে সেটি চারগুণ বৃদ্ধি পেয়েছে।

এ বছর এখন পর্যন্ত রিওতে ১০ হাজার জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যেখানে ২০২৩ সালে পুরো বছরজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৩ হাজার মানুষ।

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর আসতে পারে। এছাড়া এটির কারণে প্রচণ্ড মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং শরীরে র‌্যাশ দেখা দিতে পারে।

রিও সিটি হল জানিয়েছে, তারা ডেঙ্গু আক্রান্তদের জন্য ১০টি চিকিৎসা কেন্দ্র খুলবে।

রিওর স্বাস্থ্য সচিব ড্যানিয়েল সোরাঞ্জ জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো গুরুতর রোগী ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমানো। “দ্রুত চিকিৎসা সব ব্যবধান গড়ে দেয়” বলেন তিনি।

এছাড়া প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় থেকে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মীরা।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নিসিয়া ত্রিনদাদে সবাইকে বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন এবং যেখানে জমে থাকা পানি রয়েছে সেগুলো ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ জমে থাকা পানিতেই বংশবিস্তার করে ডেঙ্গু মশা।

যেসব এলাকায় ডেঙ্গুর প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে; সেসব এলাকায় ছিটানো হচ্ছে মশার ওষুধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্বারডোমে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হবে। যেখানে রিওর বিখ্যাত সাম্বা স্কুল প্যারেড হবে। সেখানে বিচারকরা এ বছরের কার্নিভাল প্যারেডের বিজয়ী নির্ধারণ করবেন।

-বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com