1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী আওয়াদ বিন মুবারক

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২.০৬ পিএম
  • ২৪৭ Time View

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আহমেদ আওয়াদ বিন মুবারক। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের মন্ত্রিসভা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে জানা গেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি গত ৯ বছর ধরে সৌদি আরবে নির্বাসিত জীবনযাপন করছেন। হুতি বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না পেরে ২০১৫ সালে সৌদিতে পালিয়ে যান আল হাদি।

আল হাদির অনুপস্থিতিতে মিয়ানমারের নির্বাহী শাসন পরিচালনা করছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল নামের উচ্চপর্যায়ের একটি পর্ষদ। সেই পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আওয়াদ বিন মুবারককে প্রধানমন্ত্রী করা হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী মাঈন আবদুলমালিক এখন থেকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৫ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইয়েমেনের সরকারি বাহিনীর। এখন পর্যন্ত যুদ্ধে কোনো পক্ষই চূড়ান্ত জয় কিংবা পরাজয় পায়নি। বর্তমানে ৫ লাখ ৩০ হাজার আয়তনের এই দেশটির অর্ধেক ইয়েমেনের সরকারের দখলে রয়েছে, বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহীরা।

যুদ্ধের শুরুর দিকে আহমেদ আওয়াদ বিন মুবারককে অপহরণ করেছিল হুতি যোদ্ধারা। পরে তাকে উদ্ধার করে সরকারি বাহিনী; কিন্তু ওই ঘটনার পর থেকে ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্ব বাড়তে থাকে তার। ২০২০ সালে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন বিন মুবারক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com