বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ Time View

সৌদি আরবে অভিযান চালিয়ে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, আটক ১৭ হাজার ৮৯৬ জন অভিবাসীর মধ্যে ১০ হাজার ৮৭৪ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন ৪ হাজার ১২৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করেছেন ২ হাজার ৮৯৯ জন।

জানা গেছে, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ মাঠ পর্যায়ের নিরাপত্তা প্রচারণা কর্মসূচি চালানোর সময় আটক করা হয় তাদের। এই অভিযান চলে চলতি মাসের ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুযারি পর্যন্ত।

এর মধ্যে মোট ৯৩৭ জন অবৈধ অভিবাসী আছেন যারা সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টা করেছেন। যার মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৬৯ শতাংশ ইথিউপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অভিযানের সময় আরও ৪৮ জনকে আটক করা হয়েছে, যারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবের বাইরে যাওয়ার চেষ্টা করেছেন। আরও সাতজন আটক হয়েছেন যারা বাসস্থান, শ্রম এবং সীমান্ত লঙ্ঘনকারীদের পরিবহন সুবিধা, বাসস্থান ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। 

আইন লঙ্ঘনকারীদের মধ্যে বিভিন্ন পর্যায়ের আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন ৫৬ হাজার ৬৮৬ জন। যাদের মধ্যে ৫১ হাজার ৪৪৫ জন পুরুষ ও ৫ হাজার ২৪১ জন নারী। আটকদের মধ্যে ৪৯ হাজার ৭২১ জনকে সৌদি সরকারের কূটনৈতিক মিশনে তাদের ভ্রমণ-সংক্রান্ত নথি সরবরাহের জন্য পাঠানো হয়েছে। ১ হাজার ৭৪৯ জনকে নথি সংরক্ষণের জন্য বলা হয়েছে এবং ১০ হাজার ৯৬ জনকে বিতাড়িত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS