বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

ট্রাম্পের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৯ Time View

নির্বাচনের ফল বদলে দেয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন ওয়াশিংটনের ফেডারেল আদালত।

স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ আদেশ দেন ফেডারেল বিচারক তানিয়া চুটকান।

২০২০ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। সে নির্বাচনের ফলাফল বদলে দেয়ার চেষ্টার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে একটি মামলা করেন বিচার বিভাগের কৌঁসুলি জ্যাক স্মিথ। চলতি বছর মার্চে শুরু হওয়ার কথা ছিল সে মামলার কার্যক্রম।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, এই মামলার বিপরীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি আপিল এখনো অমীমাংসিত থাকায় কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। তবে পুনরায় কবে এ মামলার কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কোনো নির্দেশ দেননি বিচারক।

ধারণা করা হচ্ছে, আপিল প্রক্রিয়া চলার কারণে ট্রাম্পের বিরুদ্ধে আনা নির্বাচনে হস্তক্ষেপ মামলার কার্যক্রম আবার শুরু হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এছাড়া সুপ্রিম কোর্টে এই মামলার সমাপ্তি ঘটে যাবে। কারণ, মার্কিন সুপ্রিম কোর্টে ৬-৩ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা।

এর আগে, চলতি বছরের ৪ মার্চ মামলার শুনানির তারিখ নির্ধারণ করেন বিচারক। এসময় তিনি বলেন, ফলাফল বদলে দেয়ার অভিযোগে করা মামলার বিচার দ্রুত শেষ করার ক্ষেত্রে জনগণের অধিকার রয়েছে। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার মধ্যে এটি অন্যতম বলেও জানান তিনি।

এদিকে, গেল বছরে আগস্টের শুরুতে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হয় মামলাটি। তার বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার ওই অভিযোগনামায় আনা হয় মোট ৪টি অভিযোগ।

-এপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS