1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

ওয়ালটন জাতীয় যুব হ্যান্ডবলে বান্দরবান চ্যাম্পিয়ন

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৯.৪৮ পিএম
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা। রানার্স-আপ হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

আজ বুধবার (৩১ জানুয়ারি) পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৭-২২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। বান্দরবানের অংটাইমং মার্মা ফাইনাল খেলায় সর্বোচ্চ ১৪টি গোল করেন এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত করা হয় সেরা খেলোয়াড়কেও।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঁচদিন ব্যাপী জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসওে মোট ৬টি জেলার যুব দল অংশ নেয়। দলগুলোর মধ্যে ছিল- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল ঢাকা ও বান্দরবান সরাসরি ফাইনাল খেলে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় ছিল জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে ছিল রাইজিংবিডি ডটকম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com