1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

‘আইএফআইসি সার্ভিস এক্সিলেন্স মিট’ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ৩৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগ ও ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলা ও উপজেলার সকল শাখা-উপশাখার কর্মীবৃন্দকে নিয়ে ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার গাজীপুরের একটি রিসোর্টে দিনব্যাপী ‘আইএফআইসি সার্ভিস এক্সিলেন্স মিট’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন
করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও অন্যান্য উধ্বর্ত্বন কর্মকর্তারা।

এ অনুষ্ঠানে ঢাকার পার্শ্ববর্তী উপজেলাসমূহের ও গাজীপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলাসমূহের এবং ময়মনসিংহ বিভাগ অঞ্চলে অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখাগুলোতে আমানত সংগ্রহ, লোন প্রদান এবং লোন রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখার স্বীকৃতিস্বরূপ শাখা ও উপশাখার প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঞ্চে শাখা ও উপশাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। তিনি উপস্থিত কর্মীদের সাথে মতবিনিময় শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com