1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

সংসদে হুইপ হচ্ছেন মাশরাফী

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৫.৫৩ পিএম
  • ২৬১ Time View

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সংসদ সচিবালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানিয়েছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির নির্দেশে সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সূত্র অনুযায়ী, সোমবার (২২ জানুয়ারি) জারি হতে পারে সেই প্রজ্ঞাপন।

এর আগে গত ১০ জানুয়ারি নূর-ই আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ পদে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে আওয়ামী লীগ। হুইপ পদে বহাল থাকছেন ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। হুইপের তালিকায় নতুনদের মধ্যে আসতে যাচ্ছেন মাশরাফী, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। আগেরবার শুধু এমপি হিসেবে দায়িত্ব পালন করলেও এবার আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com