1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

বীরগঞ্জে মরিচ গাছ নষ্ট করা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৬.১৭ পিএম
  • ২৫৬ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মরিচ গাছ নষ্ট করার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৫০) নামের একজনকে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার  দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী জিয়াখুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বীরগঞ্জ থানায় একটি হত্যা  মামলা রুজু করা হয়েছে।

শহিদুল ইসলাম ভোগনগর ইউনিয়নের ভাবকী জিয়াখুড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

মৃতের ছেলে মো: জাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে আমার চাচা তহিদুল ইসলামের বসত বাড়ির সামনে বাঁশ বাগানে বাঁশ কাটতে যান বাবা শহিদুল ইসলাম। এসময় কিছু বাঁশঝাড় প্রতিপক্ষে শরিফুলের মরিচ খেতে ছড়িয়ে ছিটিয়ে পরলে একই এলাকার তরিকুল ইসলাম, সাদেকুল ইসলাম, মমিন ইসলাম, শামীম ইসলাম ও আবু সাঈদ ওরফে রাজু সহ ৬-৭ জন প্রথমে অকর্থ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সংবদ্ধ হয়ে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র- সশস্ত্র সজ্জিত হয়ে বেআইনি জনতা বাবা’র উপর অতর্কিত হামলা চালায়। সে খানে বাবা কে মারাত্বক জখম করে।
এসময় আমারা উপস্থিত হয়ে চিৎকারে করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ওই সময় হত্যাকারীরা আমাদেরকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আহত বাবাকে উদ্ধার করে  বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল)ভর্তি করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাবাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবা শহিদুল ইসলামের মৃত্যু হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান জানান, শনিবার রাতে নিহতের ছেলে মো: জাহিনুর ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১২। তারিখ ২১/০১/২০২৪ইং। দ্রুত ভিত্তিতে আসামিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
(মৃত ব্যক্তির ছবি নাই)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com