1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮.৩৬ পিএম
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘শরি‘আহ‘র মাধ্যমে উৎকর্ষতা অর্জন’- এই লক্ষ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৪-এর আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।

২০ জানুয়ারি ২০২৪, শনিবার ঢাকার র‌্যাডিসন বøু ওয়াটার গার্ডেন-এ ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্ধসঢ়;মদ প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনজুর আলম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং ব্যাংকের সকল শাখাপ্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধানগণ উক্ত সম্মেলনে যোগদান করেন।

প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্ধসঢ়;মদ বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি শরি‘আহ্ধসঢ়; পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান।

অন্যান্য অতিথিবৃন্দ সর্বস্তরের নির্বাহী ও কর্মীবৃন্দকে পেশাগত মান উন্নয়ন পূর্বক ২০২৪ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দলগতভাবে উদ্যোগ গ্রহণের আহŸান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com