1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

নিত্যপণ্যের দাম জানতে আসছে ‘৩৩৩’ হটলাইন

  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১১.৩৩ এএম
  • ২৫৪ Time View

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এর অংশ হিসেবে জাতীয় জরুরি সেবা—৯৯৯ এর মতো নিত্যপণ্যের দাম জানতে ‘৩৩৩’ হটলাইনের ব্যবস্থা করতে চায় সরকার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তবে পণ্যমূল্য জানাতে ‘৩৩৩’ সেবা কীভাবে কাজ করবে, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বড় ধরনের কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হলে বাজার স্থিতিশীল থাকবে। তবে নিত্যপণ্য মজুত করে কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

আহসানুল ইসলাম বলেন, মজুতদার যত ক্ষমতাশালী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পিছপা হবেন না। কারণ, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম দিক হচ্ছে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

এদিকে পবিত্র রমজান মাস সামনে রেখে দুই মাস টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান আহসানুল ইসলাম।

তিনি বলেন, কয়েকটি চালের আড়ত ঘুরে দেখেছি। কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করেছেন, এমন তথ্য পাওয়ার পর বাজারে হস্তক্ষেপ করেছি। নির্বাচনকে ঘিরে কেউ কেউ মজুত করেছিলেন। বাজারে চাল পাওয়া যাচ্ছিল না। উৎসগুলোর সঙ্গে কথা হয়েছে। এ ধরনের উদ্যোগ প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com