1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

সোনালী লাইফের নতুন চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৯.৫৬ পিএম
  • ৪২৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস পদত্যাগ করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সোনালী লাইফের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে তাকে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কাজী মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে শিল্প ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা করে আসছেন। তিনি ম্যাক্স সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক এবং রুপালী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক।

এ ছাড়াও তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত।

এর আগে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ উঠে চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দসের বিরুদ্ধে। অভিযোগগুলো খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ দেয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সবশেষ আজ সুষ্ঠু তদন্তের স্বার্থে মোস্তফা গোলাম কুদ্দুস নিজ থেকে পদত্যাগ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com