1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৫.০৮ পিএম
  • ৩২১ Time View

২০২৪ সালের হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না বলে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দ্বিতীয় দফার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে।

আজ বিকেল ৪টা পর্যন্ত পবিত্র হজে যেতে নিবন্ধন করেছেন মাত্র ৪৬ হাজার ৬৭৫ জন। এখনও ফাঁকা ৮০ হাজার ৫২৩ কোটা। যদিও রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রয়েছে। শেষ সময়ে আরও হাজার তিনেক ব্যক্তি নিবন্ধন করতে পারেন বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধান অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, এর আগেও বলেছি আজও বলছি হজের নিবন্ধনের সময় আর বাড়ছে না। সৌদি আরব আমাদের আর কোনো সময় দিচ্ছে না। এরই মধ্যে সৌদির অনুমতি নিয়ে দুই দফা সময় বাড়ানো হয়েছে। তবে আর সময় বাড়ছে না।

তিনি আরও বলেন, গত বছর সৌদি সরকার সময় দিয়েছিল তাই আটবার সময় বাড়ানোর সুযোগ ছিল। এবার সেই সুযোগ দিচ্ছে না। আজকের মধ্যেই সৌদি আরবকে কতজন হজ করতে যাবেন এবং বিমানের ফ্লাইটের শিডিউল জানাতে হবে। তাই ইচ্ছে থাকলেও আর সময় বাড়ানোর সুযোগ নেই। যারা হজে যেতে চায় তারা যেন বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত নিবন্ধন করেন সেই আহ্বান রইল।

এদিকে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়। সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু নিবন্ধনের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।

চলতি বছর বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। বিন্তু বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন মাত্র ৪৬ হাজার ৬৭৫ জন। এখনও ফাঁকা ৮০ হাজার ৫২৩ কোটা। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় তিন হাজার ৭৬৯ জন ও বেসরকারি কোটায় ৪২ হাজার ৯০৬ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। ফলে দ্বিতীয় দফায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির পরও প্রায় দুই-তৃতীয়াংশ কোটা পূরণ হচ্ছে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com