1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

১০৯ দিনেও নিখোঁজ দিনাজপুরের এক যুবক

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৫.২৮ পিএম
  • ৩৮০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের এক যুবক ঢাকায় গার্মেন্টসে কাজ করতে গিয়ে ১০৯ দিন আগে হারিয়ে গেলেও খুঁজে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা, তারা ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের আকিমুদ্দিনের পুত্র ট্রাক শ্রমিক আব্দুল খালেক ১৪ জানুয়ারি জানায়, তার পুত্র মোস্তাফিজুর রহমান শাওন (১৮) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টসে চাকুরি করা কালে ২৫ সেপ্টেম্বর/২০২৩ হতে নিখোঁজ হয়ে যায়।

তার নিখোঁজের সংবাদ পেয়ে বাবা আব্দুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় ১৮৯২ নম্বর হারানো বিজ্ঞপ্তির একটি সাধারন ডায়েরি করেন। ৩ মাস ১৯ (১০৯) দিন অতিবাহিত হলেও পুত্রের কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা সহ পরিবারের লোকজন।

শাওনের মা মর্জিনা বেগম ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ফতুল্লা থানা সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com